মুক্তদেশ ডেস্ক: সবকিছু বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এ শিক্ষার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে। অনেক শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানে কাজ করা হচ্ছে।
