মুক্তদেশ ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই প্রার্থী চূড়ান্ত করবে দলটি। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। প্রার্থী দেওয়ার বিষয়টি এ বৈঠকে চূড়ান্ত করা হবে।
