মুুক্তদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। অজুহাত দিয়ে সরকার দায়িত্ব এড়াতে চায় না, তবে দীর্ঘদিন জ্বালানি খাতে চলা লুটপাট ও অব্যবস্থাপনার কারণে এই খাত পুনর্গঠনে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে।
আজ মঙ্গলবার বিকালে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস সংকটে মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি এ বিষয়ে সরকারের অবস্থানের ব্যাখ্যা তুলে ধরেন।
তার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনদুর্ভোগ নিরসনসহ গ্যাস-বিদ্যুতের সংকট নিরসনে কী করা হয়েছে সেগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জনগণের কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার কথা তুলে ধরে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মানুষকে এসব সমস্যা থেকে বের করে আনতে সরকার কাজ করছে।
“আমরা অজুহাত দেওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। সমস্যা আছে। আমরা জানি সেই সমস্যাটাকে সমাধান করতে চাই। অনেকেই বলছেন যে, বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন কল-কারখানায় গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে হয়তো অনেক জায়গায় অনেক কল-কারখানা চালানো যাচ্ছে না, অনেক বাসা-বাড়িতে হয়ত রান্নাবান্না করা যাচ্ছে না।
“ইয়েস, সমস্যা আছে- আমরা মানছি। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তন কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি।”
