মুক্তদেশ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ব্যক্তিগত ভিডিওর বিতর্ক থামার আগেই সামনে এসেছে নতুন তথ্য। আলোচনার কেন্দ্রে এবার তার সঙ্গে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের বয়সের ব্যবধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কাবিননামার কপি অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং মরিয়ম খাতুনের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসেবে তাদের বয়সের পার্থক্য প্রায় ৫৭ বছর।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রথমদিকে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরে তিনি নিজের ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন।
জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের নামে একটি বায়োডাটাও ভাইরাল হয়েছে। ওই বায়োডাটায় গত ২২ জুন এমপি গাজী নজরুল ইসলামের স্বাক্ষর ও সুপারিশ রয়েছে বলে দেখা যায়। তবে সেখানে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে।
এ তথ্যকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, প্রচারিত কাবিননামা অনুযায়ী যদি ১৭ জুন তাদের বিয়ে হয়ে থাকে, তাহলে ২২ জুনের বায়োডাটায় বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ কেন উল্লেখ করা হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
তবে ভাইরাল হওয়া কাবিননামা ও বায়োডাটার সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
