খেলা ডেস্ক: বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচ লা আলবিসেলেস্তের জন্য নিয়মরক্ষার ম্যাচ বাদে আর কিছুই নয়। যেখানে বিরতির পর মাঠে নেমে ফ্রি কিক থেকে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ৩-১ গোলে এগিয়ে।
ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট ঢাকার জন্য ঝাঁপিয়ে পড়েন, কিন্তু লো সেলসো অন্য কোণ বেছে নিয়ে শট নেন এবং বলটি জালে গিয়ে লাগে, একেবারে গোলের ওপরের কোণে।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার। ভিডিও সহায়ক রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় যে, গোলের উদ্দেশ্যে হেড করতে যাওয়ার সময় মারকোস সেনেসিকে ফাউল করা হয়েছিল। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পরে দারুণভাবে সুযোগটি কাজে লাগালেন লাউতারো মার্তিনেস। জোরাল শটে গোলের খাতায় নাম লেখান।
বিরতির পর ৫৫তম মিনিটে ব্যবধান কমায় জর্ডান। বদলি খেলোয়াড় মুসা আল-তামারি ডান দিক থেকে আসা নিচু ক্রসকে জালে পাঠিয়ে জর্ডানের ব্যবধান অর্ধেক করেন। তাদের প্রথম বিশ্বকাপেই তারা গ্রুপের তিনটি ম্যাচেই গোল করতে সক্ষম হয়েছে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৮০তমি মিনিটে গোল করেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে তার এটি ষষ্ঠ গোল!
বক্সের বাইরে মেসিকে আরেকটি ফ্রি-কিকের সুযোগ দেওয়ার মাশুল ভালোভাবেই গুনতে হলো জর্ডানকে। প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক খুঁজে নিয়ে নিজের সেই বিখ্যাত বাঁ পা দিয়ে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে দেন মেসি। তিনি ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন।
গোল্ডেন বুটের দৌড়ে মেসি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই গোল এগিয়ে আছেন—এটি তার হাতে না থাকা খুব অল্প কয়েকটি ট্রফির একটি।
আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শুরুর একাদশে করা হয়েছে মোট ৯টি পরিবর্তন। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেস নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলের সেরা তারকা লিওনেল মেসি এই ম্যাচে বদলি খেলোয়াড়দের বেঞ্চে রয়েছেন।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, জিওভান্নি সিমেওনে; নিকো পাস, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো; লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।
