মুক্তদেশ ডেস্ক: দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, টেলিফোন আছে। আমাদের চমৎকার এবং নিরাপদ লাইন রয়েছে।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরো বিশ্বাস প্রকাশ করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব শিগগির শেষ হবে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।
সূত্র: আল-জাজিরা
