মুক্তদেশ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, স্পেন তার সামরিক ঘাঁটিগুলোকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
সোমবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট -এর মানচিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সপ্তাহান্তে হামলা শুরু করার পর থেকে দক্ষিণ স্পেনের রোটা এবং মোরন সামরিক ঘাঁটি থেকে পনেরোটি মার্কিন বিমান ত্যাগ করেছে। ফ্লাইটরাডার২৪-তে কমপক্ষে সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে দেখানো হয়েছে।
ব্রিটেনও প্রথমে ইরানের উপর আক্রমণের জন্য তার ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ কথা বলে তাদের ব্যবহারের অনুমোদন দেয়।
