মুক্তদেশ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ভেঙে পড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করা হবে: তারেক রহমান। শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, দেশ যাতে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয় সেজন্য সকলে মিলে কাজ করব।
এ সময় তারেক রহমান সদ্য সমাপ্ত সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের প্রতি তিনি সংযত আচরণ করারও আহ্বানও জানিয়েছেন।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দীন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলালসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা।
