মুক্তদেশ ডেস্ক:রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন প্রধান শ্যুটার জিনাত ও হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। অপর গ্রেপ্তার ব্যক্তি তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
