মুক্তদেশ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যোগদানের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এই নির্বাচনে অংশ নেবেন না। আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
