মুক্তদেশ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
