মুক্তদেশ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পুরনো তিন উপদেষ্টার মাঝে দায়িত্ব বণ্টন করে আজ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া পৃথক এক গেজেটে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।
