মুক্তদেশ ডেস্ক: আগামী নির্বাচন ঘিরে বিএনপির ঘোষণা করা ২৭২টি মনোনয়নকে কেন্দ্র করে শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে জোটের নেতারা বিএনপির এই সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান।
বৈঠকে শরিক দলের নেতাদের অভিযোগ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে যেসব দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বরখেলাপ হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনাই হয়নি, অথচ সব আসনেই বিএনপি নিজেরাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।
