মুক্তদেশ ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা তাকে চেয়েছি যেহেতু তিনি কনভিক্টেড, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি। এটা নিয়ে স্পেকুলেট (অনুমান) আমার মনে হয় না করাই ভালো। দেখা যাক কী হয়।’
তিনি জানান, এ ধরনের ঘটনায় ঝট করে এক দিনে, সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কী প্রতিক্রিয়া পাওয়া যায়।
