মুক্তদেশ ডেস্ক: রাজধানী ঢাকায় আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পের ভয়াবহতা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল, যা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত জনতা নিজেদের জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আতঙ্কগ্রস্ত প্রত্যক্ষদর্শীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলছেন, ‘মনে হচ্ছিল যেন, আজকে শেষ দিন!’
ভূমিকম্পের সময় নবাবি হোজে নাস্তা করতে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ভাইয়া, টের পেয়েছি। নবাবি হোজে নাস্তা খাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন, আজকে শেষ দিন। একটা ঝাঁকি খেয়ে ভয় পেয়ে বের হয়ে এলাম। আমার মেয়ে কোচিং করছিল, তাকে কোচিং থেকে নিয়ে এসে এখন এই যে এখানে দাঁড়ানো।’
