মুক্তদেশ ডেস্ক: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) বিমানটি অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনই মারা যান।
সরকারি সম্প্রচার সংস্থা আরটিএইচকেসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম ও পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
Add A Comment
