মুক্তদেশ ডেস্ক: প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ আন্দোলনকারীদের। পরে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘটনাস্থলে এসে জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামা সংস্কারের ঘোষণা দেন।
এদিকে, বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া স্বাক্ষর অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উত্তপ্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চের সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে জুলাই যোদ্ধাদের। পুলিশের অ্যাকশনে শুরু হয় উত্তেজনা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল নিক্ষেপ। ছোড়া হয় টিয়ারশেল। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।
