মুক্তদেশ ডেস্ক: সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
ঘোষণায় বলা হয়, ‘আকর্ষণীয় ও দুরদর্শী রচনার জন্য লাসলো ক্রাসনাহোরকাইকে এ বছর সাহিতে নোবেল দেয়া হয়েছে। বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও তার লেখনি শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।
গত সোমবার (৬ অক্টোবর) চলতি ২০২৫ সালের প্রথম নোবেল ঘোষণা করা হয়। জানানো হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।
Add A Comment
