মুক্তদেশ ডেস্ক: এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
সাইফুল আলমের তিন ভাই হলেন রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আসে। গ্রুপটি এরপর ব্যাংক থেকে বিভিন্ন নামে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন করেছে।
Add A Comment
