মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গীতিকার ব্রেট জেমস মারা গেছেন।গতকাল শুক্রবার দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ছোট সাইরাস এসআর২২ মডেলের বিমানটিতে তিন জন আরোহীর সবাই মারা গেছেন। এখনো দুর্ঘটনা কারণ জানা যায়নি।
৫৭ বছর বয়সে নিহত হওয়া ব্রেট জেমস ‘জিসাস, টেক দ্য হুইল’ গানটি লিখে গ্র্যামি অ্যাওয়ার্ড পান। এই গানটি তাকে প্রচুর জনপ্রিয়তা এনে দেয়। এটি সং অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছিল সে বছর।
এ ছাড়া টেইলর সুইফট, কেলি ক্লার্কসন, বন জভির মতো তারকা শিল্পীদের জন্য গান লিখেছেন তিনি।
