মুক্তদেশ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।’
আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে প্রধান উপদেষ্টা সকালে সেখানে যান।
পূজার ছুটি নিয়েতিনি বলেন, ‘ছুটি একদিন থেকে দুদিন হয়েছে। যা এখন দুদিন থেকে চার দিনে চলে গেছে। ওটাতে আমার কোনো হাত নেই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে। কাজেই সব আনন্দ এখন একত্র হয়ে গেছে।’
