মুক্তদেশ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে।’
জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জানতে পেরেছি, এই কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে।’
Add A Comment
