মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৪ জন আপিল করেছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি।
তিনি আরও বলেন, আচরণবিধি নিয়ে করা নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। ২৫ তারিখের ভেতরে যে টাইমলাইন আছে, হ্যাঁ দুপুর একটার ভেতরে যে কেউ নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। আমরা একটা নিরাপদ পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে নির্বাচনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে।
