মুক্তদেশ ডেস্ক: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল সোয়া ৫টার দিকে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন।
এর আগে, ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিনিধিরা।
তার আগে বিকেল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান যোগ দিয়েছেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল যোগ দিয়েছেন অনুষ্ঠানে। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের দল অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
