মহসীন কবির: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন, ষড়যন্ত্র শেষ হয়নি, আরো জোরেশোরে শুরু হয়েছে। শনিবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, তাদের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা প্রশ্ন তারেক রহমানের। তিনি বলেন, অন্যায়কারী যেই হোক না কেনো বিএনপি তাকে সমর্থন করে না।
তারেক রহমান বলেন, পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করতে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তবে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো কারও কারও কোনো প্রশ্রয় আছে?
তিনি আরও বলেন, সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?
