মহসীন কবির: ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় হবে। উপদেষ্টা পরিষদে এমওইউ অনুমোদন দেয়া হয়েছে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সাথে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।
তিনি বলেন, এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন; আলোচনার করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আইন উপদেষ্টা জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করবো।
