ডেস্ক রিপোর্ট: শেষ হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এতে দেশের নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন । সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র ও মাদ্রাসা বোর্ডের কোরআন মসজিদের মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শুরু হলো, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
এদিকে এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এরমধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিতির সংখ্যা এক হাজার ৫০ জন।
সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে ১১ লাখ ১৬ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ লাখ ৯৬ হাজার ২৭২ জন। এছাড়া ৯টি সাধারণ বোর্ডে ৬ জন, মাদ্রাসায় ২৪ এবং কারিগরি বোর্ডে ১৩ জন সহ মোট ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে কোন পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এ সব তথ্য জানানো হয়।
