ডেস্ক রিপোর্ট: বিতর্কিত নির্বাচন করার অভিযোগ শেরেবাংলা নগর থানায় মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এর আগে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়াল দায়িত্বে ছিলেন।
Add A Comment
