আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসের দেয়া প্রেসিডেন্টের সময় সূচিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় নিরাপত্তা দলের এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা নীতি পরিবর্তন না করে, তাহলে শাসন পরিবর্তন হতে পারে।
Add A Comment
