মহসীন কবির: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল, তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।
রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে।
