আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের চ্যানেল-১৪ অফিস খালি করে দিতে বলেছে ইরান। চ্যানেলটি ইরান নিয়ে ব্যাপকভাবে ভূয়া তথ্য প্রচারের জন্য এটি ইরানের টার্গেট লিস্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরান ইসরায়েলের চ্যানেল ১৪ এর অফিস খালি করতে বলেছে। এটিতে যে কোনো সময় হামলা চালানো হতে পারে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘নেতানিয়াহু ২০০২ সালে যেমন ভুল ছিলেন, এখনও তিনি তেমনই ভুল করছেন।’
