আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইসরাইলের সংঘাতে যোগ দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানে ইসরাইলের হামলা এবং তেহরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত হুমকির কড়া নিন্দা জানিয়েছে গোষ্ঠীটি।
হস্পতিবার (১৯ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরাইলের সংঘাতের মধ্যে নীরবতা ভেঙে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম একটি বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার বিষয়ে ট্রাম্পের ঔদ্ধত্যমূলক আচরণ এই অঞ্চলের সব মানুষের বিরুদ্ধে একটি ‘আগ্রাসন’।
ইরানের সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও, ইসরাইলি আক্রমণ শুরু হওয়ার পর নীরব রয়েছে হিজবুল্লাহ। গত বছর ইসরাইলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে লেবাবনের এই গোষ্ঠীটি অনেক দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হয়। ইয়েমেনের হুতিরা প্রায়ই ইসরাইলে হামলা করলেও এই গোষ্ঠীটি এখনো সক্রিয় হয়নি।
