আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলছে আগুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আল–জাজিরা জানিয়েছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
স্থানীয় মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
