স্পোর্টস ডেস্ক: ‘মাইকেল প্রোবিয়েৎস পোল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে যত দিন থাকবেন, তত দিন আন্তর্জাতিক ফুটবলে খেলব না’- কদিন আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দেশটির তারকা ফুটবলার রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের এমন বিস্ফোরক মন্তব্যের সপ্তাহ না পেরোতেই কোচের চাকরি ছেড়ে দিয়েছেন প্রোবিয়েৎস।
বৃহস্পতিবার (১২ জুন) প্রোবিয়েৎসের পদত্যাগের কথা নিশ্চিত করেছে পোলিশ ফুটবল ফেডারেশন (পিজেডপিএন)। ফেডারেশনের এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’
