ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে, বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সংবাদমাধ্যম এনপিআর।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে একটি মামলা করে এনপিআর।
প্রতিষ্ঠানটির অভিযোগ, সংবাদমাধ্যমটির সরকারি অনুদানে কাটছাঁট করতে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন, তা অবৈধ। এর আগে, এনপিআর ও পিবিএস এর বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের পেছনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করে করপোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং। এ থেকে পিবিএস ১৭ ও এনপিআর যথাক্রমে ২ শতাংশ বরাদ্দ পায়। কিন্তু গত মাসে গণমাধ্যম দুটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
