আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতীয় আগ্রাসনের শক্তিশালী জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।
শিয়ালকোটের কাছে পসরুর সেনানিবাসে ফ্রন্টলাইন এলাকায় মোতায়েন সৈন্যদের উদ্দেশে দেয়া ভাষণে শেহবাজ বলেন, ‘ইতিহাসে লেখা থাকবে যে, কীভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষকরা অতুলনীয় নির্ভুলতা এবং দৃঢ়তার সাথে ভারতের অপ্রীতিকর আগ্রাসনকে দমন করেছিল।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এসময় ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
Add A Comment