ডেস্ক রিপোর্ট: চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ জন প্রতিনিধি এ বৈঠক করেন।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলে ছিলেন ৮ জন সদস্য।
বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন— কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো পেং জিউবিন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো উপ-পরিচালক চেন জুয়ানবো, আইডিসিপিসি তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, আইডিসিপিসি ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, আইডিসিপিসি ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং, ঢাকাস্থ চীনের দুতাবাস রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।